ধুনটে কলেজের অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে কলেজ পরিচালনা কমিটির সভাপতি, অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। কলেজের শিক্ষক রেজাউল হকসহ ছয় শিক্ষক গত বুধবার বগুড়া প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন। আদালত শুনানি শেষে নিয়োগের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।মামলার আরজিতে বলা হয়, গত বছরের ২০ নভেম্বর ধুনট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদ শূন্য হয়। ওই পদে নিয়োগের দিনক্ষণ গতকাল ২০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ধার্য করা হয়। নিয়মানুযায়ী কোনো পদ শূন্য হলে পরিচালনা কমিটি বৈঠক করে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু পরিচালনা কমিটির সদস্যরা এসব নিয়মনীতি না মেনে ওই পদে আবদুল আজিজ নামে এক শিক্ষককে নিয়োগদানের জন্য গোপনে সিদ্ধান্ত নেন। এতে ওই কলেজের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক ক্ষিপ্ত হন। তাঁদের দাবি ছিল, জ্যেষ্ঠ যেকোনো একজন শিক্ষককে প্রশাসনিক ওই পদে নিয়োগ দেওয়া হোক। অভিযোগে বলা হয়েছে, শিক্ষক আবদুল আজিজকে ওই পদে নিয়োগদানের জন্য সাত মাস ধরে বিনা কারণে নিয়োগ প্রক্রিয়া বিলম্ব করা হয়েছে, যাতে ওই শিক্ষকের চাকরির বয়স ১২ বছর পূর্ণ হয়। এসব অনিয়মের অভিযোগ এনে ওই কলেজের বাংলার শিক্ষক রেজাউল হকসহ ছয় শিক্ষক কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ হাবিবর রহমান ও অধ্যক্ষ আবু মার্জানসহ ১৮ জনকে বিবাদী করে মামলাটি দায়ের করেন।আদালতের বিচারক জিয়া উদ্দিন শুনানি শেষে ২০ সেপ্টেম্বর নিয়োগের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কলেজের অধ্যক্ষ আবু মার্জান মোহামঞ্চদ শাহজাহান আলী জানান, সরকারি বিধিমালা মেনেই নিয়োগ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০ তারিখে উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার কথা ছিল। কলেজের কয়েকজন শিক্ষক মামলা করায় আদালত নিয়োগ পরীক্ষার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন।