ধুনটে কাবিখার ছয় টন চাল ফেরত গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) প্রকল্পের ৫ দশমিক ৮ টন চাল ফেরত গেছে। প্রকল্পের সভাপতি কাজ না করায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওই চাল সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন।উপজেলা পিআইও কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার দুটি রাস্তা সংস্কারের জন্য কাবিখা প্রকল্পের আওতায় ত্রাণ মন্ত্রণালয় থেকে ২০০৯-১০ অর্থবছরে ১২ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে নিমগাছি ইউনিয়নের সাতবেকি মসজিদ থেকে পাকা রাস্তা পর্যন্ত ছয় টন ও ভাণ্ডারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা পাকা রাস্তা থেকে ভুটানের বাড়ি পর্যন্ত রাস্তার জন্য ছয় টন বরাদ্দ হয়। কাজ শেষ করার মেয়াদ ছিল গত ২৫ জুন। পিআইও ফরিদুল হক জানান, নির্ধারিত সময়ের মধ্যে ও যথাযথভাবে রাস্তা দুটির সংস্কারকাজ হয়নি বলে চাল সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।