ধুনটে গরু চুরি করায় মাদকাসক্তকে ছয় মাসের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমাণ আদালত গরু চুরি করায় মাদকাসক্ত যুবক জুয়েল রানাকে (২৫) ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন।থানার পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হরিনাথপুর গ্রামের সামছুল হকের ছেলে জুয়েল রানা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছেন। তিনি এই নেশার টাকা জোগাতে গত শনিবার রাত আটটার দিকে একই গ্রামের ফজলুল হকের একটি গরু চুরি করে বিক্রির জন্য ধুনট বাজারে নিয়ে যান। জুয়েল রানার আচরণ দেখে বাজারের লোকজনের সন্দেহ হয়। ওই সময় জনতা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।