ধুনটে গলা ফোলা রোগে আটটি গবাদিপশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে যমুনা নদীর পূর্ব পাশে বৈশাখীর চরে গরু-মহিষের বাতানে গলা ফোলা রোগে চার দিনে একটি গরু ও সাতটি মহিষ মারা গেছে। এ ঘটনায় বাথান মালিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।ধুলাউড়ি গ্রামের লিটন মিয়া জানান, আক্রান্ত মহিষের প্রথমে গলা ফুলে যায়। এরপর ধীরে ধীরে শ্বাসনালি আরও বেশি ফুলে শ্বাস নিতে কষ্ট হওয়ায় মুখ দিলে লালা পড়ে। আক্রান্ত হওয়ার ১২ ঘণ্টার মাথায় গরু-মহিষ মারা যায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল হক গরু-মহিষের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, যমুনা নদীর দূষিত পানি পান করায় এ রোগ দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সংবাদ পেয়ে বৈশাখীর চরে প্রতিষেধক দেওয়া হয়েছে ও সেখানে প্রতিদিন চিকিৎ সকদল পাঠানো হচ্ছে।