ধুনটে গাছচাপায় ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গাছ কাটার সময় চাপা পড়ে মোটরসাইকেল আরোহী আলতাব আলী (৫৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ধুনট-জোড়শিমুল পাকা রাস্তার চিকাশি তিনমাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ধুনট পৌর এলাকার উত্তর অফিসারপাড়ার ছিফাত আলীর ছেলে। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট-জোড়শিমুল পাকা রাস্তায় চিকাশি গ্রামের কাছে বৃহস্পতিবার রাতে ঝড়ে একটি গাছ হেলে পড়ে। এ অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে চিকাশি গ্রামের বুলবুল ইসলাম ও তাঁর ভগ্নিপতি তুহিন মিয়া হেলে পড়া গাছটি কাটছিলেন। এ সময় ধুনট বাজারের ব্যাটারি ব্যবসায়ী আলতাব আলী ও তাঁর ছেলে ডাবলু মিয়ার মোটরসাইকেলের পেছনে বসে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। অসাবধানতাবশত ওই কাটা গাছটি মোটরসাইকেলটির ওপর পড়ে। এতে আফতাব আলী ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে থাকা তাঁর ছেলে ডাবলু মিয়া আহত হন। খবর পেয়ে পুলিশ গাছ কাটার সঙ্গে জড়িত তুহিন মিয়াকে (২৭) তাঁর বাড়ি থেকে আটক করেন।
থানাহাজতে আটক তুহিন মিয়া বলেন, ‘আলতাব হোসেনকে আমরা তাঁকে মোটরসাইকেল থামাতে বলেছিলাম। কিন্তু তিনি থামেননি।