ধুনটে গ্রেপ্তার আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পৌরবাসীর অভিযোগ, ‘বিদ্রোহী’ প্রার্থীকে সমর্থন করায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। ফলে নির্বাচনী প্রচারণায় প্রার্থীসহ তাঁদের কর্মীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক দেখা দিয়েছে।
উপজেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, নির্বাচনে আওয়ামী লীগ-মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, বিএনপি-মনোনীত মেয়র প্রার্থী পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী এ জি এম বাদশাহসহ তিনজন মেয়র প্রার্থী, ২৬ জন সাধারণ কাউন্সিলর ও ১২ জন নারী কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অধিকাংশ প্রার্থী ও তাঁদের সমর্থকদের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
নির্বাচন উপলক্ষে ধুনট থানার পুলিশ বিশেষ অভিযান শুৃরু করেছে। গত শুক্রবার বিকেলে ধুনট বাজার এলাকা থেকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন ও গত বুধবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেনকে গ্রেপ্তার করেছে।