ধুনটে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী রাহেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটের দশটি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহেলা খাতুন। তিনি উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করে প্রচারণায় অংশ নিচ্ছেন। রাহেলা নিমগাছি গ্রামের মনির হোসেনের স্ত্রী।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ২৩ এপ্রিল ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নিমগাছি ইউনিয়নে সাতজন চেয়ারম্যানপ্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক। দলের ‘বিদ্রোহী’ প্রার্থী সুজাউদ্দোলা রিপন। বিএনপির প্রার্থী পুটু মণ্ডল। বিএনপির বিদ্রোহী হিসেবে রয়েছেন আজাহার আলী পাইকার ও স্বপন। জামায়াত নেতা আতাউর রহমানও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাহেলা খাতুন বলেন, তিনি অবহেলিত নারীদের পাশে থেকে সামাজিকভাবে মর্যাদা আদায়ের লড়াই করতে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মুনজুরুল হাসান বলেন, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নিমগাছি ইউনিয়নের একমাত্র নারী প্রার্থী রাহেলা খাতুন।