ধুনটে ছাত্রলীগের সম্পাদকসহ আটজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে যুবলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও দিঘলকান্দি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য পরিদর্শক মুকুল হোসেন সদরপাড়ায় উপজেলা যুবলীগের সহসভাপতি আলীম আল রাজীর ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয়ে বসে ছিলেন।এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম ও তাঁর কয়েকজন সহযোগী সেখানে হামলা চালিয়ে রামদা দিয়ে কুপিয়ে মুকুলকে আহত করেন। এ ঘটনায় মুকুলের বোন সুফিয়া বেওয়া গত সোমবার রাতে মাইদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মাইদুল ইসলাম বলেন, মুকুলকে কোপানোর ঘটনায় তিনি বা তাঁর দলের নেতা-কর্মীরা জড়িত নন। তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।