ধুনটে ছাত্রলীগের ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করার অভিযোগে বগুড়া জেলা ও নবগঠিত ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে বিবাদী করে মামলা হয়েছে। ছাত্রলীগের সাবেক দুই নেতা আতিকুর রহমান ও হাদিউজ্জামান বাদী হয়ে মঙ্গলবার মামলাটি করেন। মামলায় ধুনটের নবগঠিত কমিটির সভাপতি ইকবাল হাসান, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম ও বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল রাজি এবং সাধারণ সম্পাদক মাশরাফি হিরোসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।