ধুনটে ছাত্রীকে উত্ত্যক্ত করায় কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক কলেজছাত্রকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম গতকাল রোববার সন্ধ্যায় এ দণ্ডাদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কলেজছাত্র সাজেদুল ইসলাম (২০) দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছেন। বিষয়টি সাজেদুলের পরিবারকে কয়েক দফায় জানানোর পরও কাজ হয়নি। শনিবার দুপুরে সাজেদুল ওই ছাত্রীর হাত ধরে টানাটানি করেন। এ সময় ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে সাজেদুলকে আটক করেন। পরে রাত নয়টার দিকে তাঁকে ধুনট থানায় সোপর্দ করা হয়। গতকাল সন্ধ্যায় নির্বাহী হাকিম হাফিজুর রহমান সাজেদুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল মোত্তালেব বলেন, সাজেদুল দোষী সাব্যস্ত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন।