ধুনটে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার বগা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শারমিন আকতারের (১৫) বাড়ি থেকে তার লাশ ঝুলন্ত অবস্থায় গতকাল সোমবার সকালে উদ্ধার করা হয়েছে। পরিবার সূত্রের দাবি, পছন্দের বাইরে বিয়ে ঠিক করায় অভিমান করে সে আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্র জানায়, ধুনটের মথুরাপুর ইউনিয়নের জোলাগাতি গ্রামের আবদুল হাইয়ের মেয়ে শারমিনের সঙ্গে পার্শ্ববর্তী শৈলা গ্রামের এক পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করা হয়। এতে মেয়েটির আপত্তি ছিল। কারণ, তার সঙ্গে চাচাতো ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা শারমিনকে গালিগালাজ করলে সে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।