ধুনটে ছয় ব্যক্তির দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ছয় ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান গতকাল বুধবার তাঁদের এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ধুনট উপজেলার পাকুড়িহাটা গ্রামের লিটন (২২), ফেরদৌস আলম (২১), আবদুল কাইয়ুম (২৩), স্বপন আহমেঞ্চদ (২৫), কাজিপুর উপজেলার পরানপুর গ্রামের জন সরকার (২৬) ও সারিয়াকান্দি উপজেলার সারিয়াকান্দি গ্রামের আবদুল হাকিম (২০)। পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তরা গত মঙ্গলবার সন্ধ্যায় থানার পশ্চিমে নলডাঙ্গা গ্রামে মেছের আলীর চাতালে অনৈতিক কাজে লিপ্ত ছিলেন।