ধুনটে জলাশয়ে বিষ দিয়ে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা গত বুধবার জলাশয়ের পানিতে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার মাছের ক্ষতি করেছে।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ধুনট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুকুরটি শাহজাহানপুর উপ-জেলার শৈলধুকুরি গ্রামের সাজু মিয়ার। তিনি বলেন, ধুনটের বেড়েরবাড়ি গ্রামে তিনি ১০ একর আয়তনের তিনটি জলাশয় ইজারা নেন।

তিনি এক বছর ধরে ওই জলাশয়ে রুই, কাতলা, মৃগেলসহ নানা জাতের মাছের চাষ করছেন। গত বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা জলাশয়ে বিষ মিশিয়ে দেয়। পরদিন সকালে মাছ মরে ভেসে ওঠে। ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।