ধুনটে টিআর প্রকল্পে অনিয়মের অভিযোগের সত্যতা মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের কাজ না করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিয়মের অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ার পর এ বিষয়ে প্রকল্পের সভাপতিদের কাছে চিঠি পাঠান।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সাংসদ ও উপজেলা পরিষদের অনুকূলে ২০১০-১১ অর্থবছরের জন্য টিআরের ৪৩টি প্রকল্পের বিপরীতে ১৫৩ মেট্রিক টন গম ২৪ জুন বরাদ্দ দেওয়া হয়।স্থানীয় লোকজন অভিযোগ করেন, আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সভাপতি করে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। তাঁরা গম বিক্রি করেন। এভাবে তাঁরা মোট ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসা ৎ করেছেন।টিআরের গম বিক্রির টাকা আত্মসাতের বিষয়ে ১৯ জুলাই প্রথম আলোয় ‘উন্নয়নের নামে আ.লীগ নেতাদের পকেট ভারী’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। ইউএনও আতাউল গনি জানান, কাজ না করার অপরাধে ৩৩টি প্রকল্পের সভাপতিকে চিঠি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে মাদারভিটা প্রকল্পের সভাপতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন পাঠানো হয়েছে। এ ছাড়া ৩০টি প্রকল্পের সভাপতিদের সাত দিনের মধ্যে কাজ করার জন্য চিঠি দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কাজ করা না হলে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে প্রকল্পের সভাপতিদের বিরুদ্ধে মামলা হবে।