ধুনটে ডায়রিয়ায় গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মিনু খাতুন (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত সোমবার ও গতকাল মঙ্গলবার উপজেলার নিত্তিপোতা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মিনু খাতুন ছাড়াও পারধুনট গ্রামের আবেদ আলীর স্ত্রী শিপন খাতুন (৩৮), রহুয়াবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জোনায়েত হোসেন (২), পাইকপাড়া গ্রামের আফজাল হোসেনের স্ত্রী জাহানারা খাতুন (২৪), পারুলকান্দি গ্রামের নান্টু সরকারের ছেলে রতন মিয়া (১৬), কবিহার গ্রামের বকুল সরকারের মেয়ে তৃষ্ণা রানী (১০ মাস), হাসাপোটল গ্রামের আবদুল খালেকের ছেলে সজিব হোসেন (১৬), হাজারহাটি গ্রামের বন্ধু সরকারের ছেলে সিরাজুল ইসলাম (১) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে হন। বহির্বিভাগে চিকিৎসা নেন আরও ৩০ জন।