ধুনটে তিন দিনব্যাপী ইজতেমা শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম ইজতেমা শুরু হয়েছে। ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবীর জানান, অন্যান্য বছরের মতো এবারও ঢাকার কাকরাইল মসজিদের তত্ত্বাবধানে এই ইজতেমায় অংশ নিতে দেশ-বিদেশের হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন। প্রতিদিন ফজর, জোহর, আসর ও মাগরিবের নামাজ আদায় শেষে দেশ-বিদেশের ওলামায়ে কেরামেরা কোরআন ও হাদিসের আলোকে বয়ান করবেন। এ ছাড়া ইজতেমায় তাবলিগ জামায়াতের গুরুত্ব, কার্যক্রম ও করণীয় বিষয়ে মুসল্লিদের অবগত করবেন।