ধুনটে তিন দিনব্যাপী ইজতেমা শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব শান্তি ও মুসলিম উমঞ্চাহর সমৃদ্ধি অগ্রগতি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গুড়ার ধুনটে তিন দিনব্যাপী ইজতেমা গতকাল শনিবার দুপুরে শেষ হয়েছে।বৃহস্পতিবার ফজরের নামাজের পর উদ্বোধনী বয়ানের মধ্যে ইজতেমা শুরু হয়। ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবীর জানান, ঢাকার কাকরাইল মসজিদের তত্ত্বাবধায়নে উপজেলার সরুগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে ইজতেমায় দেশ-বিদেশের হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।