ধুনটে তিন দিনের ইজতেমা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় তিন দিনব্যাপী ইজতেমা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। সকাল নয়টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের শরুগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে এ ইজতেমার উদ্বোধন করা হয়।
আয়োজক কমিটির সদস্য হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, অন্যান্য বছরের মতো এবারও ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা ছাড়াও সৌদি আরব, মালয়েশিয়া, মরক্কোসহ বিভিন্ন দেশের অনেক মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন। আগামী শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ইজতেমা ময়দানের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইজতেমা ময়দানে ছয় প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।