ধুনটে তড়কা রোগে আরও তিনটি গবাদিপশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার নাটাবাড়ী গ্রামে তড়কা (অ্যানথ্রাক্স) রোগে আক্রান্ত হয়ে আরও দুটি গরু ও একটি ছাগল মারা গেছে। এর আগে একই গ্রামে এ রোগে ১৫টি গরু মারা যায়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গোশাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্রামে গত দুই সপ্তাহে নয়জন কৃষকের ১৫টি গরু তড়কা রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং অনেক গরু আক্রান্ত হয়।