ধুনটে দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে তিন দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা গত শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। উপজেলার কালারপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ আদায়ের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার শুরু হয়।বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির শুরা সদস্য হুমায়ন কবীর জানান, প্রতিদিন ফজর, জোহর, আসর ও মাগরিবের নামাজ আদায় শেষে দেশ-বিদেশের ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন। এ ছাড়া ইজতেমায় তাবলিগ জামাতের গুরুত্বপূর্ণ কার্যক্রম ও করণীয় বিষয় সম্পর্কে মুসল্লিদের অবগত করা হয়। এ বছরের জন্য ঢাকার টঙ্গীতে বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে দ্বীনি দাওয়াতে তাবলিগের কাজের জন্য জামাত তৈরি করা হয়েছে।