ধুনটে পানিতে ডুবে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় পুকুরের পানিতে ডুবে জমিলা খাতুন (৪৭) নামে এক নারী মারা গেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার গোঁসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রামের আফছার আলীর মেয়ে।
গোঁসাইবাড়ি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য তোফাজ্জল হোসেন মৃত নারীর পরিবারের বরাত দিয়ে জানান, জমিলা খাতুন বাড়ির পাশে পুকুরের পানিতে কড়াই পরিষ্কার করার সময় অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যান। প্রায় এক ঘণ্টা পর পানি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই জমিলার মৃতদেহ পরিবারের লোকজন পুকুরের পানি থেকে উদ্ধার করেছেন।