ধুনটে প্রতিপক্ষের তিনটি ঘরে ভাঙচুর, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বসতভিটা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এক পরিবারের তিনটি ঘরে ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নান্নু সোনার ১৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেছেন।জানা গেছে, উপজেলার সদর পাড়ার নান্নু সোনারের বসতভিটা নিয়ে একই পাড়ার মোন্নাত ও সিরাজুলের মধ্যে আদালতে মামলা চলছে। বুধবার সকাল নয়টার দিকে মোন্নাত ও সিরাজুলের ১৫-২০ জন লোক ধারালো অস্ত্র নিয়ে নান্নু সোনারের পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদে হামলা চালায়। হামলাকারীরা নান্নু সোনারের তিনটি ঘর ভাঙচুর এবং চারটি ঘরের আসবাব, টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে যায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে লিলি বেগম (৩২) নামের একজন গৃহবধূ মারাত্মকভাবে আহত হয়েছেন। তাঁকে ধুনট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।