ধুনটে বন্যানিয়ন্ত্রণ বাঁধের স্পার ৫০ মিটার বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় নির্মিত শহড়াবাড়ি ১ নম্বর স্পারে আবার ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। শনিবার রাতে স্পারের প্রায় ৫০ মিটার নদীতে ধসে পড়ে। আরও ১০০ মিটার স্যাংক দেবে নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙন ঠেকাতে ২০০২ সালে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে ৭০০ মিটার দীর্ঘ শহড়াবাড়ি স্পার নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে এ পর্যন্ত ভাঙনে ৫০০ মিটার স্পার নদীতে চলে গেছে।স্থানীয় লোকজন জানান, গত এক সপ্তাহে নতুন করে স্পারে ধস শুরু হয়। শনিবার রাতে স্পারের বেলমাউথ ও উত্তর পাশের মাঝখান থেকে ৫০ মিটার স্যাংক ধসে নদীগর্ভে বিলীন হয়ে যায়। কিন্তু পাউবো এবার স্পার রক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি। শহড়াবাড়ি এলাকার বাসিন্দা মাহাতাব উদ্দিন জানান, স্পারটির ৫০ মিটার ধসে পড়েছে এবং ১০০ মিটার দেবে গেছে। স্পারটি রক্ষা না করলে ভাটিতে শহড়াবাড়ি ঘাটসহ পুরো গ্রাম নদীতে চলে যাবে।পাউবো বগুড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী এনামুল হক বলেন, স্পারে ভাঙন অব্যাহত রয়েছে। স্পার রক্ষায় বরাদ্দ চাওয়া হয়েছে। স্পারের ধস রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।