ধুনটে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গত শুক্রবার দিবাগত রাতে আবদুল মোমিন (৩২) নামের এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় লোকজন জানায়, মোমিন শুক্রবার বেলা দুইটার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। এক ঘণ্টা পর বেলা তিনটার দিকে অসুস্থ হয়ে বাড়ি আসেন।
মোমিনের বাবা তোমছের আলী মণ্ডল বলেন, বাড়ি ফেরার পর মোমিন ঘন ঘন বমি করতে থাকেন। পরে তাঁকে ভান্ডারবাড়ি গ্রামের কবিরাজ আলী হোসেনের কাছে নেওয়া হয়। কবিরাজ চিকিৎসা দিলেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সন্ধ্যায় তাঁকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু হাসপাতালে না নিয়ে বাড়িতে নেওয়ার পর রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, মোমিনের শরীরে বিষের আলামত পাওয়া গেছে।