ধুনটে বাঙ্গালী নদীর সেই বাঁধ ভেঙে দিল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীতে অবৈধভাবে নির্মিত আওয়ামী লীগের নেতার সেই বাঁধ ভেঙে দিয়েছে প্রশাসন। এর আগে এই বাঁধ অপসারণের জন্য চলতি বছরের ৩ মার্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নিযুক্ত আইনজীবী বাদী হয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।

হাইকোর্ট আবেদনটির শুনানি শেষে ১০ মার্চ সংশ্লিষ্ট প্রশাসনকে চার সপ্তাহের মধ্যে বাঁধ অপসারণ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে রুল জারি করেন। এই আদেশের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক মোহামঞ্চদ মাহমুদুল আলমের নেতৃত্বে তিন শতাধিক শ্রমিক গতকাল রোববার বাঁধ অপসারণের কাজ শুরু করেন।

ইউএনও হাফিজুর রহমান বলেন, বাঁধটি বেলা ১১টা থেকে অপসারণের কাজ শুরু হয়। পুরো বাঁধ অপসারণ করতে দু-তিন দিন সময় লাগবে। অন্যান্য বিষয়ে পরে পদক্ষেপ নেওয়া হবে।