ধুনটে বানিয়াযান স্পারের ৩৫ মিটার স্যাংকে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে যমুনা নদীর বানিয়াযান ২ নম্বর স্পারের ৩৫ মিটার এলাকাজুড়ে স্যাংকে ধস দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পানির প্রবল স্রোতে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় বানিয়াযান গ্রামের কাছে ২০০৩ সালে সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে ৭০০ মিটার দীর্ঘ একটি স্পার নির্মাণ করা হয়। স্পারটি নির্মাণের ফলে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় যমুনাপারের মানুষ ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে। কিন্তু সংস্কারের অভাবে প্রতিবছর দফায় দফায় ভাঙনের শিকার হয়েছে স্পারটি। বর্ষার আগে বালির বস্তা ফেলে এটি সংস্কার করা হয়। এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে পানির স্রোতে স্পারটির দুটি স্থানে ১৫ ও ২০ মিটার করে ৩৫ মিটারে ধস দেখা দিয়েছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন বলেন, স্পারের ধস ঠেকাতে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে জরুরি ভিত্তিতে সিসি ব্লক এবং বালুভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে।