ধুনটে বিএনপির প্রার্থীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে গোপালনগর ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে গোপালনগর ইউয়িনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন গত রোববার সন্ধ্যায় আচরণবিধি ভঙ্গ করে সোনাহাটা বাজারে বিভিন্ন দেয়ালে রঙিন পোস্টার সাঁটিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এ অবস্থায় উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম শাহ মো. শামসুজ্জোহা নির্বাচন আচরণবিধি ভঙের অভিযোগে আনোয়ার হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম শাহ মো. শামসুজ্জোহা বলেন, নির্বাচন আচণবিধির ৮(১) ধারায় এ জরিমানা করা হয়েছে।