ধুনটে বিএনপির ৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববারের হরতাল চলাকালে ভাঙচুরের ঘটনায় বগুড়ার ধুনটে বিএনপি ও সহযোগী সংগঠনের ৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক গতকাল বুধবার দুপুরে এ মামলা করেন।ফজলুল হক জানান, রোববার হরতাল চলাকালে বিএনপির পিকেটাররা অবৈধভাবে তাঁর ভটভটি ভাঙচুর ও চালক আনু মণ্ডলকে মারধর করে আহত করে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম তৌহিদুল আলম মামুন জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী নেতা-কর্মীদের নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে হরতাল পালন করা হয়েছে। সেদিন ভাঙচুর বা মারধরের কোনো ঘটনা ঘটেনি। রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে এই মামলা করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন জানান, হরতালের দিন ভাঙচুর ও মারধরের ঘটনায় ভটভটির মালিক বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।