ধুনটে বিশ্ব ইজতেমা শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী দেশের ৩৭তম দ্বিতীয় বিশ্ব ইজতেমা। আগামী শনিবার বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
ইজতেমার আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির বলেন, অন্যান্য বছরের মতো এবারও ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হচ্ছে। সারা দেশসহ সৌদি আরব, ফিলিস্তিন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকার মুসল্লিরা ইজতেমায় জমায়েত হয়েছেন। নবী রাসুলের তরিকা ও আল্লাহর ইবাদত বন্দেগিসহ ধর্মীয় বিষয় নিয়ে দেশ-বিদেশের ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে বয়ান করবেন। এ ছাড়া ইজতেমায় তাবলিগ জামাতের গুরুত্বপূর্ণ কার্যক্রম ও করণীয় বিষয়ে মুসল্লিদের অবগত করা হবে।