ধুনটে মন্দির থেকে মাধবমূর্তি চুরির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটের মথুরাপুর ইউনিয়নের উলিপুর গ্রামের জেলেপল্লির মন্দির থেকে মাধবমূর্তি চুরি হয়ে গেছে। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি গত মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে দুর্বৃত্তরা মন্দির থেকে মাধবমূর্তি চুরি করে নিয়ে যায়। মন্দির কমিটির সভাপতি সুবোলচন্দ্র হাওলাদার বলেন, ‘খোঁজাখুঁজি করে জানতে পারি, গোপালনগর ইউনিয়নের ডিগ্রির চর গ্রামের জেলেরা এটি চুরি করেছে। মূর্তির গায়ে উলিপুর গ্রামের নাম লেখা থাকায় সেটি দেখেই চিনতে পেরেছি। মূর্তি ফেরত চাইলে তারা দেই-দিচ্ছি বলে টালবাহানা করে। শেষ পর্যন্ত মূর্তি ফেরত না পাওয়ায় ডিগ্রির চর গ্রামের মনির ও জীবন হাওলাদারসহ ছয়জনের বিরুদ্ধে ধুনট থানায় অভিযোগ দাখিল করেছি। মন্দিরে মূর্তি না থাকায় এ বছর আমরা চড়ককাঠির পূজা পালন করতে পারছি না।’অভিযুক্ত মনির হাওলাদার বলেন, ‘উলিপুর গ্রামের মন্দির থেকে মাধবমূর্তিটি আমরাই এনেছি। এই মূর্তিটি আমরা তাদের তৈরি করতে দিয়েছিলাম। কিন্তু আমাদের মূর্তি না দেওয়ায় আমরা তাদেরটা নিয়ে এসেছি।’ধুনট থানার উপপরিদর্শক (এসআই) শফি উদ্দিন মণ্ডল বলেন, ‘উলিপুর গ্রামের জেলেদের মন্দির থেকে মূর্তি চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’