ধুনটে যমুনার তীর সংরক্ষণ প্রকল্পের ১০০ মিটারে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার রঘুনাথপুর গ্রামে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের ১০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানির প্রবল স্রোতে ঘূর্ণাবর্তে পড়ে বৃহস্পতিবার গভীর রাতে এ ধস দেখা দেয়।বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নে যমুনার ভাঙন ঠেকাতে ২০০৭ সালে নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ করা হয়। বর্ষা মৌসুমে পানি বৃদ্ধির সঙ্গে নদীভাঙন শুরু হয়েছে। যমুনার প্রবল স্রোত বানিয়াজান স্পারে বাধা পেয়ে পানি বাঁকা পথে ভাটিতে অবস্থিত রঘুনাথপুর গ্রামের তীর সংরক্ষণ প্রকল্পে আঘাত করছে। ফলে ওই স্থানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। ঘূর্ণাবর্তে পড়ে বৃহস্পতিবার গভীর রাতে তীর সংরক্ষণ প্রকল্পের ১০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ুশুক্রবার দুপুরে বগুড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী এ কে এম মমতাজ উদ্দিন ও উপবিভাগীয় প্রকৌশলী জহুরুল হক প্রকল্প এলাকা পরিদর্শন করেন।