ধুনটে যমুনার প্রতিরক্ষা বাঁধে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটের যমুনা নদীর আটাচর বন্যা নিয়ন্ত্রণ প্রতিরক্ষা বাঁধের ৩০ মিটার ধসে গেছে। পানি কমার সঙ্গে সঙ্গে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে শনিবার দুপুর ১২টায় ওই অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়।বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ধুনট উপজেলার যমুনা নদীর পশ্চিমাঞ্চল বন্যার হাত থেকে রক্ষার জন্য বাঁধ ও বাঁধ রক্ষায় ৫৪০ মিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হয়। সোয়া কোটি টাকা ব্যয়ে বাঁধটির নির্মাণকাজ গত ফেব্রুয়ারিতে শুরু হয়ে মে মাসে শেষ হয়। শনিবার প্রতিরক্ষা বাঁধের ৩০ মিটার ধসে যাওয়ায় বর্তমানে নদীর ভাঙন থেকে বাঁধের দূরত্ব মাত্র পাঁচ মিটার। ফলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি বর্তমানে হুমকির মুখে পড়েছে। বাঁধটি ধসে গেলে পশ্চিমাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হবে।বগুড়া পাউবোর উপ সহকারী প্রকৌশলী আবদুল মুকিদ প্রতিরক্ষা বাঁধ ধসে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।