ধুনটে যাত্রার প্যান্ডেল ভেঙে দিল প্রশাসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে রাঙামাটি আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয় মাঠের যাত্রার প্যান্ডেল গতকাল বৃহস্পতিবার ভেঙে দিয়েছে প্রশাসন। সেখানে গ্রামীণ সংস্কৃতির উন্নয়নের নামে অশ্লীল নৃত্য ও জুয়াখেলা আয়োজন করা হয়েছিল। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রাঙামাটি গ্রামের আমজাদ ফকির, মুনজুরুল ইসলাম, ইছাহাক ফকির ও ছামছুল হক নামের কয়েকজন ব্যক্তি সোমবার থেকে আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয় মাঠে যাত্রা প্রদর্শনীর আয়োজন করে। এ বিষয়ে গতকাল প্রথম আলোতে সচিত্র প্রতিবেদন ছাপা হয়। গতকাল সকালেই ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহজাহান পাশার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে প্যান্ডেলটি গুঁড়িয়ে দেয়।ধুনট থানার ওসি (তদন্ত) জানান, রাঙামাটি বিদ্যালয় মাঠের যাত্রা ও জুয়ার প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে। সেখানে আর কোনো যাত্রার প্যান্ডেল তৈরি করতে দেওয়া হবে না।