ধুনটে যুবলীগ নেতাসহ ১৪ জনের নামে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় অন্যের জমি থেকে ধান কাটার অভিযোগে যুবলীগের নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে শুক্রবার ধুনট থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।ধান কাটার ঘটনায় জমির মালিক আবুল কাশেমের দায়ের করা মামলায় উপজেলা যুবলীগের সহসভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামকে আসামি করা হয়েছে। উপজেলা যুবীলগের সভাপতি মতিউর রহমান জানান, সাইদুল ইসলামকে দল থেকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে। ধান কাটার খবর শুনে তিনি যুবলীগের নেতা-কর্মীদের সেখান থেকে ফিরিয়ে আনেন।