ধুনটে রিকশা চালকের ঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে এক রিকশাচালকের বসতঘর দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।ওই রিকশাচালকের নাম শিপন মণ্ডল। তিনি উপজেলার চিকাশি গ্রামের বাচ্চু মণ্ডলের ছেলে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিপন মণ্ডল ঢাকায় রিকশা চালান। কয়েক দিন ধরে তিনি তাঁর পরিবার নিয়ে সেখানে বাস করছেন। এই সুযোগে এলাকার একদল দুর্বৃত্ত পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার গভীর রাতে শিপনের বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে। এতে শিপনের আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় শিপনের বড় ভাই স্বপন মণ্ডল বাদী হয়ে ধুনট থানায় জিডি করেছেন।