ধুনটে শেষ হলো ইজতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গতকাল শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা। গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার শরুগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে এ ইজতেমা শুরু হয়।
জানতে চাইলে আয়োজক কমিটির সদস্য হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, এখানে ৩৯ বছর ধরে দেশের দ্বিতীয় বৃহত্তর এই ইজতেমার আয়োজন করা হচ্ছে। অন্যান্য বছরের মতো এবারও ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হয়। এতে দেশের বিভিন্ন এলাকা ছাড়াও সৌদি আরব, মালয়েশিয়া, মরক্কোসহ নানা দেশের লাখো মুসল্লি অংশ নেন। কাকরাইল জামে মসজিদের আহলে শুরা সদস্য মাওলানা রবিউল হক গতকাল দুপুর ১২টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত আখেরি মোনাজাত পরিচালনা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ইজতেমা ময়দানে নিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন পুলিশ মোতায়েন করা ছিল। বিদেশি মুসল্লিদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা ছিল।