ধুনটে সংঘর্ষে আহত একজনের মৃত্যু মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে খাসজমি নিয়ে ভূমিহীন ও জোতদারদের মধ্যে গত শুক্রবার ভোরে সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে আকতার হোসেন (৪০) নামের একজন মারা গেছেন। তিনি শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেটখর গ্রামের বাসিন্দা।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাকদহ গ্রামের সামনের চরে ১৯ একর খাসজমির দখল ও পত্তন নিয়ে ওই গ্রামের ভূমিহীন ও জোতদারদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে শুক্রবার ভোরে সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আকতার হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান।ধুনট থানার পরিদর্শক তোজাম্মেল জানান, এ ঘটনায় সুবিদার নামের এক ব্যক্তি ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন।