ধুনটে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে নবনির্মিত পাকা রাস্তা অবৈধভাবে দখল করে এক ব্যক্তি দোকানঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্র জানায়, এলজিইডির অর্থায়নে উপজেলার তারাকান্দি-শৈলমারী গ্রাম পর্যন্ত এক কিলোমিটার রাস্তা ২০১২-১৩ অর্থবছরে পাকা করা হয়। ওই রাস্তার ওপর তারাকান্দি গ্রামের সেলিম রেজার দোকানঘর ছিল। রাস্তাটি পাকা করার সময় দোকানঘরটি কর্তৃপক্ষ ভেঙে দেয়। রাস্তা পাকা করার কাজ শেষ হলে সেলিম রেজা আবারও সেখানে পাকা রাস্তার ওপর তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন।