ধুনটে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট পৌরসভায় মোটরসাইকেল থেকে পড়ে এক নারী নিহত হয়েছেন। পৌরসভার খাদ্যগুদামের কাছে গতকাল শনিবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জলি খাতুন (৪০) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য বিলচতল গ্রামের আবদুস সালামের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, এক আত্মীয়ের মোটরসাইকেলে চড়ে জলি তাঁর বাবার বাড়ি সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রাম থেকে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। ধুনট পৌরসভা এলাকায় খাদ্যগুদামের কাছে সড়কের গতিরোধকের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এ সময় জলি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান।