ধুনটে সড়কে প্রাণ গেল দম্পতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় গতকাল শুক্রবার যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক দম্পতি নিহত ও তাঁদের ছেলেসহ চারজন আহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন ধুনট উপজেলার বগা খোকশাবাড়ী গ্রামের রফিকুল ইসলাম (৩০) ও তাঁর স্ত্রী পপি খাতুন (২৮)। আহত ব্যক্তিরা হলো ওই দম্পতির ছেলে ইমদাদুল হক (৮) ও অটোরিকশাচালক এনামুল বাবু (২২)। আহত অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।ধুনট থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল নয়টায় ধুনট বাজার থেকে একটি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে শেরপুর উপজেলা সদরে যাচ্ছিল। পথে পশ্চিম ভরনশাহী গ্রামের মোড়ে একটি ভ্যানকে সাইড দেওয়ার সময় অটোরিকশার সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী পপি খাতুন মারা যান। দুর্ঘটনায় তাঁর স্বামী রফিকুল ইসলাম, ছেলে ইমদাদুল হক, চালক এনামুল বাবু এবং আরও দুজন অপরিচিত যাত্রী আহত হন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বেলা দুইটায় রফিকুল মারা যান। এ ঘটনায় বগুড়া সদর ও ধুনট থানায় দুটি মামলা হয়েছে।