ধুনটের চরাঞ্চলে ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে অসময়ে যমুনা নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়ে চরাঞ্চলের ফসলি জমি তলিয়ে গেছে। গত বন্যার ধকল কাটিয়ে উঠতে না-উঠতেই যমুনাচরের কৃষকেরা আবার ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের কৃষকেরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। সরকারের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় আর্থিক সহযোগিতা নিয়ে নতুন করে এসব জমিতে চাষাবাদ শুরু করেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, উজান থেকে আসা ঢলে যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার পানি বেড়েছে।