ধুনটের পাটবোঝাই ট্রাক শৈলকুপায় ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটের পাটবোঝাই একটি ট্রাক ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকা থেকে ছিনতাই হয়েছে। সোমবার বিকেলে দুর্বৃত্তরা ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট পৌর এলাকার ব্যবসায়ী রতন কুমার সাহার ২৫৫ মণ পাট খুলনার দৌলতপুরের উত্তরা জুট মিলে বিক্রি করার জন্য পাঠানো হয়। সরকারপাড়ার রণজিৎ কুমার সাহার ট্রাকে ওই পাট তোলা হয়। ট্রাকের চালক জুলফিকার আলী জানান, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজারের দক্ষিণ পাশে পৌঁছানোর পর একটি বালুভর্তি ট্রাক তাঁদের গতিরোধ করে। ট্রাক থামানোর পর অস্ত্রধারী কয়েকজন ছিনতাইকারী তিনি ও তাঁর সহকারী শহীদুল ইসলামকে ট্রাক থেকে নামিয়ে হাত-পা বেঁধে রাস্তার পাশে খাদের পানিতে ফেলে দেয়। পরে ছিনতাইকারীরা পাটবোঝাই ট্রাকটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।