ধুনটের সেই গ্রামে আবার অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর পাড়ের কৈয়াগাড়ী গ্রামে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা উঠেছে। গতকাল বুধবার আগুনে গ্রামের পাঁচটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে গতকাল পর্যন্ত আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা দাঁড়াল ৩০টি।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, অগ্নিকাণ্ডের পর গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান ও ধুনট থানার ওসি জিয়াউর রহমান গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে গ্রামবাসীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা করেন তাঁরা।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম বলেন, গতকাল দুপুরে আরও পাঁচ বাড়িতে আগুন লাগে। এতে সামস উদ্দীন, দিনেশ কুমার, শাহ আলী, কফিল উদ্দীন ও শামসুল হকের পরিবার ক্ষতিগ্রস্ত হয়্ ।
ইউএনও হাফিজুর রহমান বলেন, একটি কুচক্রী মহল এ কাজ করছে। গ্রামবাসীকে এদের হাত থেকে বাঁচাতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।