ধুনটের সেই গ্রামে আরও চার বাড়িতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের কৈয়াগাড়ী গ্রামে গতকাল বৃহস্পতিবার আবার চার বাড়িতে আগুন লেগেছে। এ পর্যন্ত ওই গ্রামে ৩৪টি পরিবার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধুনট থানার পুলিশ সূত্র জানায়, ওই গ্রামে মাস খানেক সময় ধরে একই কায়দায় দফায় দফায় বিভিন্ন বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে আসছিল। এ অবস্থায় গত ২৯ এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ক্ষতিগ্রস্ত গ্রামটি পরিদর্শন করে সেখানে পুলিশি অভিযান জোরদার করেন। এর পর থেকে গ্রামে আগুন লাগার ঘটনা বন্ধ ছিল।
গতকাল দুপুরে আবারও ময়েন উদ্দীন, রবিন মিয়া, রাজেন্দ্রনাথ ও রফিকুল ইসলাম নামের চার ব্যক্তির বাড়িতে আগুন লাগে।