প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে। আগামী শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ এবং সাধারণ কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শহীদুল আলম জানান, পৌর এলাকায় নানাবিধ সমস্যা রয়েছে। এর মধ্যে ধুরুং খালে বেড়িবাঁধের সমস্যাটি হচ্ছে প্রথম। বছরের বেশির ভাগ সময় এখানকার লোকজন ধুরুং খালের ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়।