ধুলা-দুর্ভোগে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক ফের অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধুলার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাদিমপুর আটমাইল বাজারে গতকাল শনিবার স্থানীয় জনগণ কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেছে। সকাল ১০টার দিকে শুরু হয় এ অবরোধ।পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান থেকে মুঠোফোনে চলতি মাসের মধ্যে ওই সড়কের কাজ শেষ করার আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।এলাকাবাসীর অভিযোগ, ছয় মাস ধরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বেহাল দশা। দেড় মাস আগে কার্পেটিংয়ের উপরিভাগ তুলে ফেলা হয়। বেহাল এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। সংস্কার না হওয়ায় প্রচণ্ড ধুলা হয়। তাই বাধ্য হয়ে আজ (গতকাল শনিবার) রাস্তায় নেমেছেন।ঘটনাস্থলে উপস্থিত মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল ইসলাম মুফোঠোনে জানান, ধুলার কারণে এলাকাবাসীর শ্বাস নিতে কষ্ট হয়। অনেকে অসুস্থ হয়ে পড়েছে। সারাক্ষণ ঘরের জানালা বন্ধ রাখতে হয়। ধুলা পড়ে রাস্তার পাশের গাছগুলো মরে যাচ্ছে। কুষ্টিয়া সওজ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের প্রায় ১৮ কিলোমিটার সড়ক জরুরি পুনর্বাসনের আওতায় গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রায় ৮ কিলোমিটারের জন্য প্রায় আট কোটি টাকা এবং গত অক্টোবর মাসে ১২ কিলোমিটারের জন্য সাড়ে ১০ কোটি টাকার দরপত্রে সাতটি ঠািকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েছে। তবে কোনো কাজেরই অর্থ বরাদ্দ নেই।কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক সংস্কারের দাবিতে গত ছয় মাসে চারবার পরিবহন ধর্মঘট ডাকা হয়। ৪ ফেব্রুয়ারি মিরপুর উপজেলার মীর আবদুল করিম কলেজের দুই শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী ধুলা-দুর্ভোগের কারণে ওই মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে।