ধুলাদূষণ নিয়ন্ত্রণে আইন প্রণয়নের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধুলাদূষণ নিয়ন্ত্রণে আইন প্রণয়নের দাবি করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউশনের সামনে মানববন্ধন করে পবা এ দাবি জানায়।মানববন্ধনে বক্তারা বলেন, সর্বগ্রাসী ধুলায় নগরবাসী এখন অতিষ্ঠ। ধুলাদূষণের কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে। শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা কম হওয়ায় তাঁরা বেশিমাত্রায় ধুলাদূষণের শিকার। নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, কামাল আতাউর, জালালাবাদ ফাউন্ডেশনের নির্বাহী-প্রধান এনাম আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।