প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে এক ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সখীপুর উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন। আর্থিক দণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম মজিবর রহমান (৪০)। তিনি উপজেলার বাজাইল গ্রামের হাসান আলীর ছেলে।