ধূমপান নিয়ন্ত্রণে জরিমানার হার বাড়াবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমপান নিয়ন্ত্রণে ভবিষ্যতে জরিমানার হার বাড়ানোর ঘোষণা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিদের কাছে তামাকজাত পণ্য বিক্রির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপে ও তামাক চাষ নিয়ন্ত্রণে আইন তৈরির পক্ষে মত দেন তিনি। গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন। ক্যাবের সভাপতি কাজী ফারুকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন বেসরকারি সংগঠন প্রজ্ঞার চেয়ারম্যান তাইফুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা চার কোটি ১৩ লাখ। এর মধ্যে নারী ২৮ দশমিক ৭ শতাংশ।