ধূমপান নিয়ে ঝগড়ায় লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতের খাওয়া শেষে বসতঘরে ধূমপান করা নিয়ে শ্বশুর ও জামাইয়ের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে জামাই ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করেন। সংজ্ঞাহীন অবস্থায় শ্বশুরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল শনিবার ভোরে তিনি মারা যান।জামাইয়ের হাতে শ্বশুরের মৃত্যুর এ ঘটনা ঘটে সিলেটের বিমানবন্দর থানা এলাকার খাদিমনগর ইউনিয়নের পোড়াবাড়ি-ইসলামপুর গ্রামে। নিহত শ্বশুরের নাম বারিক মিয়া (৬০)।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বারিক মিয়ার বড় মেয়ের জামাই বাদশা মিয়া (৩৫) ঈদ উপলক্ষে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গত শুক্রবার রাতের খাওয়া শেষে ঘরে ধূমপান করা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাদশা একটি বাঁশের লাঠি দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করে ঘর থেকে বের হয়ে যান। গুরুতর আহত অবস্থায় বারিক মিয়াকে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা রাত সাড়ে ১১টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে গতকাল ভোররাত চারটায় তিনি মারা যান।পরিবারের বরাত দিয়ে খাদিমনগর ইউপির সদস্য সরুজ আলী জানান, বাদশা মিয়া নগরে অটোরিকশা চালাতেন। বারিক মিয়ার মেয়েকে নিয়ে তিনি একই এলাকায় বসবাস করতেন। রাতের খাওয়া শেষে ধূমপান করা নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে এ ঘটনা ঘটে।